মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তথ্যমন্ত্রী বললেন, বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপির রাজনীতি দুঃখজনক

news-image

নিজস্ব প্রতিবেদক : বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপির রাজনীতি দুঃখজনক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘কিছুদিন পরপরই বিএনপি নেতারা সংবাদ সম্মেলন করে বলতে থাকেন, বেগম খালেদা জিয়া অসুস্থ, সুচিকিৎসার অভাব। তাদের বক্তব্যকে অসার প্রমাণ করে এর মধ্যেই দেখা যায়, বেগম জিয়া সুস্থভাবে আদালতে হাজির, আগের চেয়েও পরিপাটি, চোখে সানগ্লাস।’

আজ বুধবার বিকেলে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে প্রখ্যাত চলচ্চিত্রকার আলমগীর কুমকুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘ফখরুল সাহেব-রিজভী সাহেবের কথা শুনে মনে হয়, তারা গোপনে ডাক্তারী পাশ করে ফেলেছেন। আর প্রকৃতপক্ষে বেগম জিয়ার জন্য কারাগারে সার্বক্ষণিক ডাক্তার ও নার্সের পাশাপাশি ব্রিটিশ-ভারত-পাকিস্তান থেকে বাংলাদেশের ইতিহাসের সব রীতিনীতি ভেঙে বেগম জিয়ার জন্য তার পছন্দের গৃহপরিচারিকা ফাতেমাকে কারাগারে তার সাথে দেওয়া হয়েছে। দেয়া হয়েছে বিশেষ বিছানা, ফ্রিজ, টিভি এবং পৃথক রান্নাঘরও। তারপরও বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপির রাজনীতি করা অত্যন্ত দুঃখজনক।’

সভায় চলচ্চিত্রকার আলমগীর কুমকুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আলমগীর কুমকুমের ভূমিকা চিরস্মরণীয়।

জাতির পিতার অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখতে সংস্কৃতিচর্চার বিকল্প নেই উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘শুধু আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নয়, মৌলবাদ-জঙ্গিবাদ মুক্ত সমাজের জন্য নিজস্ব সংস্কৃতি লালন ও চর্চা আবশ্যক।’

অভিনয়শিল্পী সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, চিত্রনায়িকা রোজিনা, প্রখ্যাত কণ্ঠশিল্পী রফিকুল আলম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক