,

কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবে সাত ধরণের লোক

news-image

ইসলাম ডেস্ক : সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মুক্তির দূত, সাইয়্যেদুল মুরসালিন খাতামুননাবিয়ীন হযরত মুহাম্মদ (সা:)কে আল্লাহ ছোবাহানাহু তায়ালা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ এ পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেছেন- তোমাদের জন্য রাসুলের জীবনীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাঁর প্রতিটি কথা, কাজ, অনুমোদন, নির্দেশনা, আদেশ, নিষেধ ও উপদেশ দুনিয়া-আখেরাতের কল্যাণের বার্তাবাহী। তিনি গোটা মানব জাতির শিক্ষক। তাঁর সে কালজয়ী আদর্শ ও অমিয়বাণী দ্যুাতি ছড়িয়ে পথপদর্শন করেছে যুগ যুগান্তরে, আলোকিত হয়েছে মানবমন্ডলী।

সাত প্রকারের লোককে কিয়ামতের দিন আল্লাহ তাঁর সুশীতল ছায়াতলে স্থান দেবেন। সর্বাধিক হাদীস বর্ণনাকারী সাহাবি হযরত আবুহুরাইরা (রা:) বর্ণনা করেন, রাসুল (সা.) বলেছেন, সাত ধরণের লোককে কিয়ামতের দিন আল্লাহ তাঁর সুশীতল ছায়াতলে স্থান দেবেন। যে দিন তাঁর ছায়া ব্যতিত আর কোন ছায়াই থাকবেনা। সেই সৌভাগ্যবান ব্যক্তিরা হলেন-

১. ন্যায়বিচারক বা শাসক বা নেতা ।
২. মহান আল্লাহর ইবাদতে মশগুল যুবক।

৩. মসজিদের সাথে সম্পৃক্ত হৃদয়ের অধিকারী ব্যক্তি।
৪. যে দুই ব্যক্তি শুধু মাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষে পরস্পর বন্ধুত্ব করে ও ঐক্যবদ্ধ থাকে এবং এজন্যই তারা আবার বিচ্ছিন্ন হয়ে যায়।

৫. এমন পুরুষ, যাকে কোন উচ্চ বংশের সুন্দুরী নারী অসৎ কাজের দিকে ডেকেছে; কিন্তু সে জানিয়ে দিয়েছে, আমি আল্লাহকে ভয় করি।

৬. যে ব্যক্তি এত গোপনে দান-খয়রাত করে যে, তার ডান হাত কি করছে বাম হাতও তা জানতে পারেনি এবং

৭. এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহর যিকির করে এবং দু’ চোখ থেকে পানি ঝরে (ক্রন্দন করে) (বুখারী ও মুসলিম)

ইমাম মুহিউদ্দিন ইয়াহইয়া আন-নববী (রহ:) কর্তৃক রচিত, হাফেয মুহাম্মদ হাবীবুর রহমান অনুদিত রিয়াদুসসালেহীন গ্রন্থ থেকে সংকলিত।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর