মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুপারশপে যাচ্ছিলো এক বছর আগে মেয়াদোত্তীর্ণ মাংস

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর তেজগাঁও এলাকার একটি হিমাগারে অভিযান চালিয়ে এক বছর আগে মেয়াদ শেষ হওয়া ৫০০ মণ দুম্বা এবং তারো আগে মেয়াদোত্তীর্ণ হওয়া ৩০০ মণ মহিষের মাংস জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসব মাংস রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের সুপারশপে সরবরাহ করা হচ্ছিলো বলে জানিয়েছে র‌্যাব।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে র‌্যাব-২ তেজগাঁও বাবলি মসজিদ সংলগ্ন দেশি অ্যাগ্রোফিড ও শিকাজু ইঞ্জিনিয়ার্স ওয়ার্কস হিমাগারে অভিযান পরিচালনা করে।

অভিযানে ৫০০ মণ দুম্বার মাংস ও ৩০০ মণ মহিষের মাংস ছাড়াও ১২০০ মণ খেজুর ও ১০০ মণ মেয়াদোত্তীর্ণ কিসমিস জব্দ করা হয়েছে। পরে ওই হিমাগারে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য মজুদকারীদের ৩২ লাখ টাকা জরিমানাসহ ১৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, জব্দ করা ১০০ মণ কিসমিসের মেয়াদ শেষ হয় ২০১৭ সালে, ১২০০ মণ খেজুরের মধ্যে ২০০৬ সাল থেকে ২০১৮ সালে মেয়াদ শেষ হওয়া খেজুর রয়েছে।

অন্যদিকে, ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি মেয়াদ শেষ হওয়া ৫০০ মণ দুম্বাসহ তারো প্রায় দেড় বছর আগে মেয়া শেষ হওয়া ৩০০ মণ মহিষের মাংস জব্দ করা হয়।

এসব মাংস, খেজুর ও কিসমিস রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের সুপারশপগুলোতে সরবরাহ করা হতো বলেও জানান তিনি।

এ ঘটনায় দেশি অ্যাগ্রোফিড ও শিকাজু হিমাগারকে ৩২ লাখ টাকা জরিমানা এবং অ্যাগ্রোফিডের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ মোট ১৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক