মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার ঢাকা উত্তরে সাধারণ ছুটি

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়রপদে উপনির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটগ্রহণ উপলক্ষে সংশ্লিষ্ট সিটি করপোরেশন এলাকার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ওই সিটি করপোরেশন এলাকায় যদি ওই তারিখে কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে ওই পরীক্ষার কেন্দ্রসমূহ ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীরা সাধারণ ছুটির আওতা বহির্ভূত থাকবেন।

এদিকে উপ-নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১২টার মধ্যে বহিরাগতদের ভোটের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) ডিএনসিসিতে মেয়র পদে উপ-নির্বাচন হবে। নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে বহিরাগতদের মঙ্গলবার রাত ১২টার মধ্যে ভোটের এলাকা ছাড়তে হবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক