মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘২০২০ সালের ডিসেম্বরে মেট্রোরেল নির্মাণ কাজ শেষ হবে’

news-image

অনলাইন ডেস্ক : মেট্রোরেল নির্মাণ প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি তুলে ধরে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে মেট্রোরেলের পুরো কাজ শেষ হবে। আর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ২০১৯ সালের ডিসেম্বরেই শেষ হবে।

ঢাকার উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দেশের প্রথম মেট্রো রেলের নির্মাণ প্রকল্পের স্টিল স্ক্রু পাইল ড্রাইভিংয়ের কাজ শুরু হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ সোমবার বিকেলে রাজধানীর ফার্মগেইটের খামারবাড়ি কৃষিবিদ ইন্সটিটিউটের সামনে এমআরটি লাইন ৬ ’র প্যাকেজ ৫’র উদ্বোধন করেছেন।

তিনি বলেন, মেট্রোরেলের ২৫শ’ মিটার ভায়াডাক্ট দৃশ্যমান হয়েছে। আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত ৩ দশমিক ১৯৫ কি.মি ভায়াডাক্ট ও তিনটি স্টেশন নির্মাণের জন্য পরিসেবা স্থানান্তর ও চেকবোরিং সম্পন্ন হয়েছে।

তিনি আরো জানান, ১৯৭ টি ট্রায়াল পিটের মধ্যে ৩৫টি ট্রায়াল পিট এবং ৪৫০টি বোরড পাইলের মধ্যে ৩টি বোরড পাইল সম্পন্ন হয়েছ।

আগামী এপ্রিল মাসে মেট্রো রেলের নির্মাণ কাজ শুরু হবে বলে আশাবাদ প্রকাশ করে সেতুমন্ত্রী কাদের বলেন, প্রকল্পের সার্বিক (উত্তরা থেকে বাংলাদেশ ব্যাংক) গড় অগ্রগতি ২১ দশমিক ৫০ শতাংশ এবং প্রথম পর্যায় (উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত) ৩৫ শতাংশ।

প্রায় বিশ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল প্রকল্পের পুরো কাজ হচ্ছে আটটি প্যাকেজে ভাগ করে। বর্তমানে তৃতীয় ও চতুর্থ প্যাকেজের আওতায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার পথে ভায়াডাক্ট ও নয়টি স্টেশন নির্মাণের কাজ চলেছে বলে জানা যায়। আর পঞ্চম প্যাকেজের আওতায় আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত ৩ দশমিক ২ কিলোমিটার ভায়াডাক্ট ও তিনটি স্টেশন এবং ষষ্ঠ প্যাকেজের আওতায় কারওয়ান বাজার থেকে মতিঝিল পর্যন্ত প্রায় ৪ দশমিক ৯ কিলোমিটার ভায়াডাক্ট ও চারটি স্টেশন নির্মাণ হবে।

এম আরটি লাইন-৬’র প্যাকেজ-৫’র কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করে করছে ঠিকাদারী প্রতিষ্ঠান আব্দুল মোমেন লিমিটেড ও অ্যাবেনিকো জেভি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক