,

সেই নবজাতককে বাঁচানো গেলো না

news-image

নিজস্ব প্রতিবেদক : বাঁচানো গেলো না ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের গোসলখানা থেকে উদ্ধার হওয়া সেই মেয়ে নবজাতককে। সোমবার সকালে ঢামেকের পুরনো ভবনের নবজাতক ওয়ার্ডের এনআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।

এর আগে রোববার ঢামেক হাসপাতালের পাঁচতলার একটি টয়লেট থেকে এক মেয়ে নবজাতককে উদ্ধার করা হয়েছে। তারপর তাকে মেডিসিন বিভাগের ৫০২ নম্বর ওয়ার্ডের ওই বাথরুম থেকে উদ্ধারের পর নবজাতক ওয়ার্ডের এনআইসিইউতে (নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র) ভর্তি করা হয়।

ঢামেকে দায়িত্বরত আনসারদের প্লাটুন কমান্ডার (পিসি) মোসলেম উদ্দিন জানিয়েছিলেন, মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন বিভিন্ন রোগীর স্বজনরা ওই নবজাতককে দেখতে পেয়ে খবর দিলে আনসার সদস্যসহ সংশ্লিষ্টরা তাকে উদ্ধার করে। এরপর তার ওজন মেপে দেখা যায়, ৮০০ গ্রাম।

এ ঘটনার ২৪ ঘন্টার পর সোমবার মেয়ে নবজাতকটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর