মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝড়-বৃষ্টি আরও তিনদিন থাকবে

news-image

নিজস্ব প্রতিবেদক : ফাল্গুনের মাঝামাঝি সময়ে পশ্চিমা লঘুচাপের জন্য দেখা দিয়েছে ঝড়-বৃষ্টি। সোমবার সকালে ঢাকা ও এর আশেপাশে এক পশলা বৃষ্টি হয়েছে, সঙ্গে ছিল বাতাস। আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আগামী তিনদিন এমন ঝড়-বৃষ্টির দেখা মিলবে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টির পর বেলা গড়াতে রোদও উঠে। তবে ঢাকার আকাশে চলছে মেঘ-রোদের লুকোচুরি খেলা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও কাছাকাছি এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হ্ওায়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটের শ্রীমঙ্গলে ১৪ দশমিক ২ ডিগ্রি ও রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীর খেপুপাড়ায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক