মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিচয় মিলেছে বিমান ছিনতাই চেষ্টাকারীর

news-image

নিজস্ব প্রতিবেদক : বিমান ছিনতাইয়ের চেষ্টাকারীর পরিচয় পাওয়া গেছে। র‌্যাবের ক্রিমিনাল ডাটাবেজ অনুযায়ী তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।

মুফতি মাহমুদ খান বলেন, ‘গতকাল রোববার কমান্ডো অভিযানে নিহত বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টাকারীর ফিঙ্গার প্রিন্ট অনুসন্ধানে র‌্যাবের ক্রিমিনাল ডাটাবেজের একজন অপরাধীর তথ্যাদির সঙ্গে মিল পাওয়া যায়।’

তিনি জানান, ডাটাবেজে রক্ষিত তথ্য অনুযায়ী বিমান ছিনতাইয়ের চেষ্টাকারীর নাম মো. পলাশ আহমেদ, পিতা. পিয়ার জাহান সরদার, ঠিকানা. দুধঘাটা, পিরিজপুর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।

উক্ত বিমানের পেসেঞ্জার লিস্ট অনুযায়ী, সে অভ্যন্তরীণ রুটের (ঢাকা-চট্টগ্রাম) যাত্রী ছিল। তার নাম উল্লেখ ছিল আহমেদ/ মো. পলাশ। তার সিট নং ছিল-17A.

বিবিসির খবরে বলা হয়েছে, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খি’ ছিনতাইয়ের চেষ্টা করেন বিমানটির এক যাত্রী। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটি ব্যর্থ করে দিয়েছে। রাত সোয়া ৭টার দিকে সেনা কমান্ডোদের অভিযানে সন্দেহভাজন ছিনতাইকারীকে আহত অবস্থায় আটক করা হয়। পরে সে মারা যায়।

এদিকে বার্তাসংস্থা রয়টার্স বলেছে, দুবাইগামী বিমান বাংলাদেশের একটি ফ্লাইট ছিনতাইয়ের চেষ্টার পর চট্টগ্রামে সেটি জরুরি অবতরণ করে। পরে সেনা কমান্ডোদের অভিযানে ছিনতাইকারী নিহত হন। বিমানে তখন ১৪২ যাত্রী ছিলেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক