শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চকবাজার ট্রাজেডি: রাষ্ট্রীয় শোক আজ

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে পালন করা হচ্ছে রাষ্ট্রীয় শোক। আজ সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয় ও ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

রোববার মন্ত্রিপরিষদ সচিবের দপ্তর থেকে পাঠানো এক নোটিশে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী মন্ত্রী পরিষদ সচিবের রুটিন দায়িত্বে থাকা সচিব ড. মো. শামসুল আরেফিন নোটিশটি পাঠান।

এতে বলা হয়, রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশের লক্ষ্যে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে।

গত বুধবার রাতে চকবাজারের চুড়িহাট্টায় আগুন লাগার পর কেমিক্যালসহ নানা দাহ্য পদার্থের কারণে আগুনের তীব্রতা বাড়ে। এতে মারা যান ৬৭ জন।