,

বাংলাদেশের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টাকালে গুলিতে নিহত

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা করা ছিনতাইকারী আইন শৃংখলা বাহিনীর সাথে গোলাগুলিতে নিহত হয়েছেন। নিহত ব্যাক্তির নাম মাহাদি বলে জানা গেছে।

এই ঘটনায় সেনাবাহিনীর পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে মেজের জেনারেল এস এম মতিউর রহমান (জিওসি ২৪ পদাতিক ডিভিশন) বলেন, মৃত্যুর আগে নিহত ছিনতাইকারী প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিল বিমান ছিনতাইকারী। সে বাংলাদেশি এবং তার কাছে একটি পিস্তল ছিল বলে জানিয়েছেন তিনি। পাইলট কেবিন ক্রু ও যাত্রীরা সুস্থ আছেন।

তিনি বলেন, নিহত ব্যক্তির কাগজপত্র এবং অন্যান্য জিনিষপত্র উদ্ধার করা হয়েছে। এখন কিছু বলা যাচ্ছে না। আগামীকাল সকল তথ্য জানানো হবে। প্রথমে বিমানের মধ্যে অভিযান চালালে কথিত ছিনতাইকারী আহত হয় এবং পরবর্তীতে মারা যান।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল তিনটা ২০ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাত্রা করে। এরপর বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রামে জরুরি অবতরণ করে। বিমানবন্দরের এক কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ গণমাধ্যমকে বিমানের জরুরি অবতরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

পরে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়। বিজি-১৪৭ নং ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল।খবর পেয়ে রানওয়েতে বিমান ঘিরে রাখেন সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ৪টি ইউনিট মোতায়েন করা হয়েছিল।

রানওয়েতে বিমানটিকে ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র‌্যাব পুলিশ এপিবিএন সসদ্যরা রয়েছেন সেখানে। বাইরে ফায়ার সার্ভিসের গাড়ি ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর