,

চুড়িহাট্টায় আগুনে হতাহতদের ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চকবাজারের চুড়িহাট্টা এলাকায় আগুন লাগার ঘটনায় হতাহতদের প্রত্যেকের পরিবারকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

আজ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, অর্থ মন্ত্রণালয় সচিব, আইন মন্ত্রণালয় সচিব, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রসহ মোট ছয়জনকে বিবাদী করা হয়েছে।

একই সঙ্গে নিমতলীতে আগুন লাগার ঘটনার পর চকবাজার থেকে কেমিক্যাল গোডাউন না সড়ানোয় সরকারের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে।

পাশাপাশি রিটে চকবাজারের ঘটনায় বিচারিক তদন্ত, সেখানকার কেমিক্যাল গোডাউনগুলো অন্যত্র স্থানান্তর এবং অননুমোদিত ভবন ভেঙে ফেলার নির্দেশ চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার রাতে রাজধানীর পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় আগুন পুড়ে ৬৭ জন প্রাণ হারান। আহত হন অর্ধশতাধিক মানুষ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর