শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় সুজন’র চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতিসহ নিহত ২

news-image

নিউজ ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় একটি মাইক্রোবাসের পেছনে অজ্ঞাত একটি পরিবহনের ধাক্কায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর চাপাইনবাবগঞ্জ শাখার সভাপতিসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

আজ শনিবার ভোররাত ৪টার দিকে উপজেলার হাতিয়া এলাকার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-অ্যাডভোকেট সৈয়দ শাহজামাল এবং মাইক্রোবাসের চালক মোশারফ হোসেন।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, চাপাইনবাবগঞ্জ থেকে মাইক্রোবাসটি ঢাকার দিকে যাচ্ছিল। রাত ৪টার দিকে উপজেলার হাতিয়া নামকস্থানে পৌঁছালে মাইক্রোবাসটিকে পেছন থেকে অপর একটি অজ্ঞাত পরিবহন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সুজনের চাপাইনবাবগঞ্জ শাখার সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শাহজামালসহ মাইক্রোবাসের চালক নিহত হয়।

দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

বৈঠক করতে মন্ত্রী নিজে গেলেন সৌদি দূতাবাসে!

ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত

ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা

‘ফ্যাসিবাদ কায়েম করলে জনগণও সরিয়ে দেবে’: শফিকুর রহমান

সেমিকন্ডাক্টর শিল্পে নতুন সম্ভাবনা দেখছেন প্রধানমন্ত্রী

মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন বাবা

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

রংপুরের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

বিশ্ববিদ্যালয়-শিল্প-প্রবাসী সংযোগে নতুন উদ্যোগ