শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুল খবর নিলেন দগ্ধদের চিকিৎসার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চকবাজারের চুরিহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধদের খোঁজ-খবর নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী মিলনায়তনে জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানি শেষে ঢামেক বার্ন ইউনিটে যান বিএনপি মহাসচিব। সেখানে চিকিৎসাধীন দগ্ধদের বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় আহতদের স্বজনের সঙ্গেও কথা বলেন মির্জা ফখরুল।

এ সময়ে বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন উপস্থিত ছিলেন।

গত বুধবার রাতের ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে অন্তত ৬৭ জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে নয় জন ঢামেক বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। তাদের অবস্থাও শঙ্কামুক্ত নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ