মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ মরদেহ সনাক্তে ২৫ স্বজনের ডিএনএ সংগ্রহ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের সন্ধান পেতে ২৫ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করেছেন চিকিৎসকরা। আজ শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত নিখোঁজ ১৭ জনের স্বজনরা তাদের সন্ধান পেতে ও সনাক্ত করতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে আসেন।

ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম আজ বিকেলে এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিখোঁজ ১৭ ব্যক্তির মরদেহের দাবিদার স্বজনরা মর্গে এসেছিলেন। তাদের মধ্যে ২৫ জন ডিএনএ নমুনা দিয়ে গেছেন। কোনো কোনো মরদেহ সনাক্তকরণে একাধিক ব্যক্তির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, বিকেলে ৫টা পর্যন্ত ৪৬ জনের মরদেহ সনাক্ত শেষে তাদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

গত বুধবার রাতে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬৭ জনের প্রাণহানি ঘটে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আমাদের সময় অনলাইন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক