কসবায় মোখলেছুর রহমান ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মো. মোখলেছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বায়েক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যুতে অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশন সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আবদুল মালেক মাস্টার জানান, উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। ২৫তম মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জিয়াউল হক শিকদার, ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা মো. মোখলেছুর রহমান, সহ-সভাপতি বেগম হাসিনা মোখলেছ, সহকারি অধ্যাপক শেখ মো. কামাল উদ্দিন, সাংবাদিক অলিউল্লাহ সরকার অতুলসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পরীক্ষায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের ট্যালেন্ডপুল ও সাধারণ বৃত্তি এবং সর্বোচ্চ বৃত্তিপ্রাপ্ত প্রতিষ্ঠানকে সম্মাননা ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়। এর যাবতীয় ব্যয় প্রতিষ্ঠাতা নিজস্ব তহবিল থেকে যোগান দিয়ে থাকেন।
পরীক্ষা পরিচালনা করেন, প্রধান শিক্ষক নাছিমা বেগম, সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আবদুল হামিদ, সাবেক প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দাস, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।











