,

নিহতদের আত্মার মাগফেরাত কামনায় আজ সারাদেশে মোনাজাত

news-image

নিউজ ডেস্ক : ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে শুক্রবার দেশের সব মসজিদে বাদ জুম্মা বিশেষ মোনাজাতের অনুরোধ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাতে ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজপ্তিতে তিনি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনার অনুরোধ জানিয়েছেন।

এদিকে বুধবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাতে চকবাজারে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নিহতদের স্মরণে দোয়া ও শোক দিবস পালনে দু’দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অগ্নিকাণ্ডে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় বিএনপির উদ্যোগে শুক্রবার দেশব্যাপী সব মসজিদে বাদ জুম্মা বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

তিনি দেশবাসীসহ বিএনপির সব নেতাকর্মীকে মোনাজাতে শরিক হওয়ার জন্য অনুরোধ করেছেন।

এছাড়া আগামী ২৩ ফেব্রুয়ারি শনিবার নিহতদের স্মরণে বিএনপি শোক দিবস পালন করবে। দিবসটি উপলক্ষে ওইদিন দেশব্যাপী বিএনপি নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবে।

চকবাজারে ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৭০ জনের মধ্যে ৪১ মরদেহ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে দুইজন নারী, দুই শিশু ও ৩৭ জন পুরুষ।

স্থানীয়রা বলছেন, চকবাজারের নন্দকুমার দত্ত রোডের শেষ মাথায় চুড়িহাট্টা শাহী মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানশনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আবাসিক ভবনটিতে কেমিক্যাল গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর