,

বাংলায় রায় লিখে ইংরেজিতে ট্রান্সলেশন করে দিতে পারেন : প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আদালতের রায় যদি কেউ ইংরেজিতে লিখতে চান লিখতে পারেন। কিন্তু আমি আহ্বান জানাবো এটা বাংলা ভাষাতেও প্রকাশ করতে হবে। যিনি রায় পাবেন তিনি যেন পড়ে জানতে পারেন বুঝতে পারেন।

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অমর একুশে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আদালতের রায় ইংরেজিতে লেখার সময় যেন সেটা রোমান স্টাইলে না হয়ে একটু সহজ ইংরেজিতে লেখা হয়। তাহলে অন্তত ওই ভাষাটা সবাই বুঝতে পারবে। এছাড়া বাংলায় রায় লিখে ইংরেজিতে ট্রান্সলেশন করে দিতে পারেন।
তিনি বলেন, আমি মনে করি আমাদের যারা আদালতে আছেন তারা যদি মাতৃভাষায় লেখার অভ্যাসটা করেন, সেটা অন্তত স্বল্প শিক্ষিত তাদের জন্য সুবিধা হবে। রায় পড়ে যেন বুঝতে পারেন এখানে বিচারক কি লিখেছেন, কি বলতে চেয়েছেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের দেশে এখন আমরা শিক্ষার হার বাড়িয়েছি। কিন্তু ৯৬ সালে যখন সরকার গঠন করি তখন অক্ষর জ্ঞান সম্পন্নই ছিল মাত্র ৪৫ ভাগ। অধিকাংশ মানুষ বাংলা ভাষাতেও লেখাপড়া জানতো না। ইংরেজিতে যে রায়টা দেয়া হয় সেই রায়ে কি বললো এজন্য নির্ভর করতে হয় আইনজীবীর ওপর। আইনজীবী যা বুঝিয়ে দেবেন সেটাই বুঝতে হবে, নিজে পড়ে জানার কোনো সুযোগ তার থাকে না। অনেক সময়ই তাদের হয়রানির শিকার হতে হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর