মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজারবাইজানে অবতরণ বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট

news-image

অনলাইন ডেস্ক : শেখ সালেহা উদ্দিন নামের এক যাত্রীর অসুস্থতার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লন্ডনগামী উড়োজাহাজ আজারবাইজানের বাকু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। অবতরণের পর ওই যাত্রী মারা যান।

পাসপোর্ট অনুযায়ী তার বয়স ৭৫ বছর। তিনি ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশি। প্রায় পাঁচ ঘণ্টা পর বিমানটি বাকু ছেড়ে যায়।

লন্ডন পৌঁছানোর পর বিমানের এক যাত্রী জানান, আকাশবীণা নামে উড়োজাহাজটি গতকাল সকালে বাংলাদেশ থেকে লন্ডনের উদ্দেশে রওনা হয়। যাওয়ার সময় যাত্রী সালেহা উদ্দিন অসুস্থ হয়ে পড়েন। বিমানেই তাকে তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেওয়া হয়। এরপর ‘মেডিকেল ইমার্জেন্সি’ ঘোষণা করে বিমানটি বাকু বিমানবন্দরে অবতরণ করে। বাকু বিমানবন্দরে চিকিৎসকেরা পরীক্ষা–নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। বিমানটির যাত্রীদের পাঁচ ঘণ্টা বাকু বিমানবন্দরে রাখা হয়। আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করে সালেহা উদ্দিনের লাশসহ কফিন লন্ডনে নেওয়া হয়।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, গতকাল বুধবার বাংলাদেশ সময় বিজি ০০১ নম্বর লন্ডনগামী ফ্লাইটটি ঢাকা ছেড়ে যায়। বোয়িং ৭৭৭–৩০০ মডেলের বিমানটিতে ৪০৪ জন যাত্রী ছিলেন। বাংলাদেশ সময় রাত ১০টার দিকে বিমানটির লন্ডন পৌঁছানোর কথা ছিল। কিন্তু এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় বিমানটি বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টার দিকে বাকু বিমানবন্দরে অবতরণ করে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক