,

শিল্পমন্ত্রী বললেন, কেমিক্যালের সঙ্গে এই ঘটনার সম্পর্ক নেই

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চকবাজারে আগুনে পুড়ে যাওয়া ভবনে কোনো রাসায়নিক গুদাম নেই বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, ‘সেখানে কেমিক্যালের কোনো গোডাউন নেই, পারফিউম ও কসমেটিক সামগ্রীর গোডাউন আছে। আমি নিজে এটা দেখলাম। কেমিক্যালের সঙ্গে এই ঘটনার সম্পর্ক নেই।’

আজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বার্ন ইউনিট পরিদর্শনে গিয়ে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘কেমিক্যাল আর এটা কিন্তু একভাবে দেখবেন না। এটা দুর্ঘটনা। আমরা মর্মাহত এবং সরকার দুঃখিত। আমরা এজন্য আসছি বার্ন ইউনিটের আসলাম, মর্গে আছে অনেকে সবাইকে দেখলাম। আমরা তো বলেছি যে কোনো দুর্ঘটনার ক্ষেত্রে সরকার সবসময় পাশে থাকবে। কিন্তু আমার শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে রিলেটেড কি না আমি সেটা খুঁজে দেখব। এটাকে দেখেছি আমি যেটা আমাদের সরকারের সঙ্গে সম্পৃক্ত অবশ্যই।’

চকবাজারে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে শিল্পমন্ত্রী বলেন, ‘আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই এলাকায় গ্যাসের স্বল্পতা থাকায় সিলিন্ডারে করে এলপি গ্যাস দিয়ে রেস্টুরেন্ট ও বাসা-বাড়িতে রান্না চালানো হয়। ঘটনার সময় সেখানে গ্যাসের সিলিন্ডার নেওয়া হচ্ছিল। ওই সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুর্ভাগ্যবশত একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লাগে। এতে ট্রান্সফরমারটিও বিস্ফোরিত হয়ে পুরো এলাকা অন্ধকার হয়ে যায়।’

ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা ১২ জনের তদন্ত কমিটি করেছি। আগুন কীভাবে, কোথা থেকে এলো তা খতিয়ে দেখা হবে। আমি নিজেও চোখে দেখে আসলাম। কাজেই আপনারা খুব দ্রুতই ফলাফল পেয়ে যাবেন। তদন্ত থেমে থাকবে না, তদন্ত হবে।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর