মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দগ্ধ ৯ জনের অবস্থা আশঙ্কাজনক

news-image

নিউজ ডেস্ক : চকবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন নয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বেশিরভাগ রোগীর শরীরের ৫০ শতাংশ আগুনে পুড়ে গেছে। একজন ৬০ শতাংশ দগ্ধ অবস্থায় আইসিইউতে আছেন।

বৃহস্পতিবার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী অধ্যাপক ডা. সামন্তলাল সেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, চিকিৎসাধীন ৯ জনের কেউই আশঙ্কামুক্ত নন। এর মধ্যে চারজনের বেশি গুরুত্বপূর্ণ। একজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন। খুব দ্রুত আরও দুজনকে আইসিইউতে নেয়া হবে।

ডা. সামন্তলাল সেন বলেন, দগ্ধ মোট ১৮ জন বার্ন ইউনিটে এসেছিলেন। এর ৯ জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বাকিরা ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার সকালে হাসপাতালের বার্ন ইউনিটের বাইরে দিনমজুর আবু তাহেরকে (৬৫) দেখা যায় আহাজারি করতে। তার ছেলে সোহাগ (২২) রয়েছেন আইসিইউতে, মা বেদানা বেগম (৫৫) ছেলের সঙ্গে দগ্ধ হয়েছেন। বাইরে আছেন বাবা তাহের।

বার্ন ইউনিটের দ্বিতীয় তলার পোস্ট অপারেটিভ কক্ষে ঢুকতেই চোখে পড়ে মোহাম্মদ আনোয়ার হোসেনকে সারা শরীরে ব্যান্ডেজ মোড়ানো অবস্থায় শুয়ে আছেন।

তার মেয়ে বিথী বলেন, বাবা পেশায় রিকশাচালক। তিন ভাইসহ তারা কামরাঙ্গীরচর থাকেন।
আহত যারা বার্ন ইউনিটে ভর্তি আছেন, তাঁরা হলেন আনোয়ার (৫৫), মাহমুদুল (৫২), সেলিম (৪৪), হেলাল (১৮), রেজাউল (২১), জাকির (৩৫), মোজাফ্ফর (৩২), সোহাগ (২২) ও সালাউদ্দীন (৪৫)।

চকবাজারের এই অগ্নিকাণ্ডে প্রায় ৭০ জন নিহত হয়েছেন। তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হচ্ছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ জন।আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক