শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের দায়িত্বহীন কর্মকাণ্ডের ফলেই মানুষের এমন প্রাণহাণি ঘটেছে : ফখরুল

news-image

নিউজ ডেস্ক : সরকারের দায়িত্বহীন কর্মকাণ্ডের ফলেই মানুষের এমন প্রাণহাণি ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। আজ বৃহস্পতিবার সকালে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবরে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন।

চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, সরকারের উদাসীনতার কারণে মানুষ্য সৃষ্টি এসব দুর্যোগ ঘটছে।

গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে। সর্বশেষ রাত ৩টার দিকে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের প্রায় ২০০ কর্মী। এ ঘটনায় সকাল সাড়ে ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৬৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে অগ্নিকাণ্ডে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও মিটর্ফোড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি নয়জনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ