পুরোপুরি পুরে যাওয়ায় মরদেহ দেখে শনাক্ত করা সম্ভব নয়
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চকবাজার এলাকায় রাজ্জাক ভবনে লাগা আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলছে। এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের মর্গে ৬৭টি মরদেহ আনা হয়েছে। যাদের মধ্যে মরদেহ পুরোপুরি পুরে যাওয়ায় অনেককে শনাক্ত করা সম্ভব নয় বলে জানিয়েছে হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ।
আজ বৃহস্পতিবার সকালে হাসপাতালে সাংবাদিকদের ডা. সোহেল মাহমুদ জানান, চুরিহাট্রায় অগ্নিদগ্ধে নিহতদের মরদেহ পুরোপুরি পুরে যাওয়ায় তা দেখে শনাক্ত করা সম্ভব নয়। এসব মরদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে সনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে হাসপাতালের প্রাঙ্গণে বাড়ছে মানুষের ভিড়। প্রিয়জন হারানোর আহাজারিতে ভারী হচ্ছে পরিবেশ।










