মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে ৪টি হাদিসই যথেষ্ট পরিপূর্ণ দ্বীনদারির জন্য

news-image

ধর্ম ডেস্ক : পরিপূর্ণ দ্বীনদারি ছাড়া যেমন স্বচ্ছ ও নিষ্কলুষ জীবন গড়া সম্ভব নয় আবার পরিপূর্ণ দ্বীনদারির সঙ্গে জীবন রাঙাতে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের ওপর আমলের বিকল্প নেই। তাই প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অমূল্য নসিহত অনুযায়ী জীবন পরিচালনা করা আবশ্যক।

ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাতগ্রন্থ আবু দাউদে ৪টি হাদিস তুলে ধরেছেন। যে ৪টি হাদিসের ওপর আমল করলেই পরিপূর্ণ দ্বীনদার হিসেবে নিজেকে তৈরি করা সম্ভব। তাহলো-

> ‘সব কাজই মানুষের নিয়তের ওপর নির্ভরশীল।’ তাই প্রত্যেকের উচিত প্রতিটি কাজের শুরুতে নিয়তকে পরিশুদ্ধ করা।

> ‘(কোনো) ব্যক্তির (জন্য) ইসলামের সৌন্দর্য হচ্ছে- যা কিছু (কথা ও কাজ) অর্থহীন তা বর্জন করা।’ যারা দুনিয়ার জীবনে অর্থহীন কাজ বর্জনে সক্ষম, তারা দুনিয়া ও পরকালে সফলতা লাভেও সক্ষম।

> ‘কোনো মুমিন ব্যক্তিই প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের জন্য এমন বস্তু পছন্দ না করে, যা সে তার নিজের জন্য পছন্দ করে।’ অর্থাৎ দুনিয়ার জীবনের প্রতিটি কাজে নিজের জন্য যা পছন্দ, নিজের সঙ্গীদের জন্যও তা পছন্দ করা।

> ‘হালাল ও হারাম সুস্পষ্ট। কিন্তু এ দুটির বাইরেও কিছু সন্দেহজনক বস্তু আছে…।’ সুতরাং দুনিয়ার জীবনে হালালকে হালাল এবং হারামকে হারাম হিসেবে মেনে নেয়ার পাশাপাশি সন্দেহজনক বিষয়গুলো ছেড়ে দেয়াই উত্তম। তবেই প্রকৃত দ্বীনদার হওয়া সম্ভব।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়াতে উল্লেখিত ৪টি হাদিসের ওপর যথাযথ আমল করার মাধ্যমে সঠিক দ্বীনদার হিসেবে নিজেদের তৈরির তাওফিক দান করুন। পরকালের চিরস্থায়ী জীবনে সফল হওয়ার তাওফিক দান করুন। আমিন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক