মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রী বললেন, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের চিন্তা এই মুহূর্তে নেই

news-image

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, বর্তমানে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের চিন্তা এই মুহূর্তে সরকারের নেই। তবে বিষয়টি পরে দেখা যাবে।

আজ বুধবার সকালে টাঙ্গাইলের মির্জাপুরে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা আগে সদরের মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন।

এ সময় শিক্ষকদের কোচিং বাণিজ্যের বিষয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী বলেন, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে কোচিং করা হয় সেটি ভিন্ন বিষয়। তবে শিক্ষকরা কোচিং বা বাড়িতে অর্থের বিনিময়ে কোচিং বাণিজ্য করলে তা বন্ধ করা হবে।

এ ছাড়াও সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরীক্ষার্থী ও দায়িত্বরত শিক্ষকদের মনোযোগের বিঘ্ন না ঘটে সেজন্য পরীক্ষা শুরুর আগেই পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষ করেছেন বলে জানান তিনি।

কেন্দ্র পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, মির্জাপুর সরকারি কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদত হোসেন সুমন, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক