শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ সদস্য
নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনে সাবেক প্রতিমন্ত্রী সালমা ইসলামসহ নবনির্বাচিত ৪৯ সংসদ সদস্য শপথগহণ করেছেন। আজ বুধবার সকালে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
এর আগে সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীর নাম উল্লেখ করে রোববার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। গেজেট অনুযায়ী, নির্বাচিত ৪৯ সংসদ সদস্যের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের ৪৩ জন, জাতীয় পার্টির চারজন, ওয়ার্কার্স পার্টির একজন ও স্বতন্ত্রের একজন।
উল্লেখ্য, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ৪৯ প্রার্থী। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর শনিবার বিকেলে রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম তাদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।










