,

রাজ্জাকের ক্ষমা চাওয়াকে স্বাগত জানালেন ড. কামাল

news-image

নিজস্ব প্রতিবেদক : একাত্তরে বাংলাদেশের স্বাধীনতাবিরোধী অবস্থানের জন্য জামায়াতে ইসলামী ক্ষমা না চাওয়াকে কারণ দেখিয়ে আবদুল রাজ্জাকের দল ত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ও গণ ফোরোমের সভাপতি ড. কামাল হোসেন। মঙ্গলবার রাজধানীর মতিঝিলে নিজের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ প্রতিক্রিয়া দেখান।

একাত্তরে বাংলাদেশের স্বাধীনতাবিরোধী অবস্থানের জন্য ক্ষমা চেয়ে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের দলত্যাগ প্রসঙ্গে ড. কামাল হোসেন বলেন, ক্ষমা চাওয়ার বিষয়কে আমি স্বাগত জানাই।

যুদ্ধাপরাধের বিচার নিয়ে এবং নিবন্ধন হারিয়ে চাপে থাকা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেলে রাজ্জাক গত ১৫ ফেব্রুয়ারি লন্ডন থেকে পাঠানো এক বিবৃতিতে দল ছাড়ার ঘোষণা দেন। যা নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা।

ক্ষমা চাওয়াকে যথেষ্ট মনে করছেন কি না- এমন আরেক প্রশ্নের জবাবে গণ ফোরাম সভাপতি বলেন, আমি মনে করি না এটা যথেষ্ট। মাত্র একজন নেতা ক্ষমা চাওয়ার কথা বলেছেন। তাদের ক্ষমা চাওয়া হবে বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নেওয়ার প্রথম পদক্ষেপ। কিন্তু ক্ষমা চাওয়ার মাধ্যমে সব কিছু মাফ হয়ে যাবে না।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর