,

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউএইকে প্রধানমন্ত্রীর আহ্বান

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা বাড়াতে আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে তাদের মধ্যে এ দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকের পর পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ও প্রেস সচিব ইহসানুল করিম এক ব্রিফিংয়ে আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের কাছে তুলে ধরেন।

মো. শহীদুল হক বলেন, ‘বাংলাদেশকে বিনিয়োগের একটা বড় নতুন ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছে ইউএই এ কথা দুবাইয়ের শাসক বারবার বলেছেন। একই সঙ্গে জনশক্তির বিষয়টি উনারা ওপেনলি কনসিডার করবেন বলেও জানিয়েছেন।’

দুপুরে রাজকীয় প্রাসাদে আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। এ প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বলেন, ‘উনি (ক্রাউন প্রিন্স) জানান, লেবার মার্কেট ও বিনিয়োগের বিষয়টা দেখবেন। সব বিষয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে একটা গুরুত্ব পাবেন, সেটাও উনি বলেছেন।’

এ সময় ক্রাউন প্রিন্স নাহিয়ানকে ইউএইয়ের প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সঙ্গে বঙ্গবন্ধুর একটি ছবি উপহার দেন শেখ হাসিনা। তখন ক্রাউন প্রিন্স বাংলাদেশ সফরে আসবেন বলেও আগ্রহ প্রকাশ করেন।

পররাষ্ট্র সচিব বলেন, ‘প্রধানমন্ত্রীকে উনি (ক্রাউন প্রিন্স) মজলিশে নিয়ে যান। সেই মজলিশ সপ্তাহে একদিন বসে। সচরাচর অতিথিকে সেখানে উনারা পরিচয় করিয়ে দেন, অতিথি চলে গেলে বৈঠক করতে থাকেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্রাউন প্রিন্স বললেন আপনি আমার পাশেই বসেন।’

বিনিয়োগ ও শ্রমবাজার ছাড়াও রোহিঙ্গা সমস্যা সমাধানসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স আলোচনা করেছেন বলে জানান সচিব।
দুবাইয়ের শাসকের সঙ্গে বৈঠকের পর আবুধাবির বাহার প্যালেসে দেশটির প্রথম প্রেসিডেন্ট প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের স্ত্রী শেখা ফাতিমা বিনতে মুবারক আল কেতবির সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বিষয়ে পররাষ্ট্র সচিব বলেন, ‘খুবই উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে লম্বা বৈঠক হয়েছে। ওনাদের পক্ষ থেকে পরিবারের অনেকেই উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কাছে উনি বাংলাদেশের নারী শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে জানতে চেয়েছেন।এ ছাড়া বাংলাদেশে নারীরা যে এখন ব্যবসা করছেন এবং এনজিওতে কাজ করছেন এটা কীভাবে হলো, তাও উনি জানতে চেয়েছেন।’

শহীদুল হক আরও বলেন, ‘উনি (ফাতিমা) নিজেও এ দেশে নারীর ক্ষমতায়নের উদ্যোগ নিয়েছেন। তিনি মনে করেন এ বিষয়ে বাংলাদেশের কাছ থেকে দুবাইয়ের নারীদের শেখার অনেক কিছু আছে, কীভাবে ইসলামের মধ্যে থেকে কর্মসংস্থান করা যায়।’

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়ে গত রবিবার আবুধাবি সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে জয়ী হয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর এটাই তার প্রথম বিদেশ সফর।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর