ফখরুলসহ ২৩ নেতার মামলার শুনানি ২০ জানুয়ারি

56671_faডেস্ক রির্পোট :শাহজাহানপুর থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ ২৩ বিএনপি নেতার চার্জ গঠনের শুনানির তারিখ পিছিয়ে ২০জানুয়ারি ধার্য করেছেন আদালত। যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল গ্রেপ্তার হওয়ার কারণে আসামীপক্ষের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে মহানগর হাকিম তারেক মাইনুল ইসলাম এ তারিখ নির্ধারণ করেন। মির্জা ফখরুল ও আলাল ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ আরও ১৪জন এই মামলার আসামী। আজ আদালতে হাজির হয়ে আসামীরা মামলার চার্জ পেছানোর আবেদন করেন। এছাড়া আরও ৬টি মামলায় হাজিরা দেন তারা। 

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান