,

রাজধানীর যেসব এলাকায় মঙ্গলবার গ্যাস থাকবে ও থাকবে না

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকায় মেট্রোরেল প্রকল্পের পাইপলাইন স্থানান্তর কাজ চলছে। এ কারণে মঙ্গলবার রাজধানীর অধিকাংশ স্থানে গ্যাস থাকবে না।

এদিন সন্ধ্যা ৬টা থেকে টানা ১২ ঘণ্টা রামপুরা, বনশ্রী, শান্তিনগর, কাকরাইল, গুলিস্থান, তেজগাঁও, ধানমন্ডি, আজিমপুর ও মিরপুরের একাংশে চুলা জ্বলবে না বলে জানিয়েছে তিতাস গ্যাস।

তবে উত্তরা, গুলশান, বনানী, যাত্রাবাড়ী এবং মিরপুরের কিছু অংশে গ্যাসের সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে না। এসব এলাকায় গ্যাস সরবরাহ সীমিত থাকবে।

এছাড়া অনেক এলাকায় সন্ধ্যা ৬টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এই এলাকাগুলোর মধ্যে রয়েছে মিরপুর, শ্যামলী, মনিপুরীপাড়া, আগারগাঁও, মোহাম্মদপুর, ধানমণ্ডি, গণভবন, জাতীয় সংসদ ভবন, কলাবাগান, হাজারীবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, শাহবাগ, গ্রিনরোড, বঙ্গভবন, গোপীবাগ, স্বামীবাগ, রামপুরা, দক্ষিণ বনশ্রী, নন্দিপাড়া, মগবাজার, সিদ্ধেশ্বরী, সেগুনবাগিচা, মিন্টু রোড, তেজগাঁও, খিলগাঁও, বাসাবো, মতিঝিল, কমলাপুর ও পুরান ঢাকার পুরো এলাকা।

গত শুক্রবার বিকালে আশুলিয়ায় সিটি গ্যাস স্টেশনে (সিজিএস) পাইপলাইন ক্ষতিগ্রস্ত লাইনের ত্রুটি সারাতে গিয়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকে। ফলে শনিবার সকাল থেকে মিরপুর, মোহাম্মদপুর, গাবতলী, শ্যামলী, আগারগাঁও, ধামরাই, আশুলিয়া, আমিনবাজার ও সাভারসহ রাজধানীর আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকে। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর