মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সানাই মাহবুবকে ডেকে সতর্ক করল পুলিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : অনলাইনে আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগে মডেল সানাই মাহবুব সুপ্রভাকে সতর্ক করেছে পুলিশ।

রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ থেকে ডেকে তাকে সতর্ক করে দেওয়া হয়।

ডিএমপির অতিরিক্তি উপ-কমিশনার নাজমুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, দুপুরে সানাইকে জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপিতে নিয়ে আসা হয়। ভবিষ্যতে আপত্তিকর ভিডিও আপলোড না করার বিষয়ে সতর্ক করে তাকে ছেড়ে দেওয়া হয়।

পুলিশের পক্ষ থেকে সতর্ক করার পর ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের কার্যালয় থেকে ফেসবুক লাইভে আসেন মডেল সানাই। এসময় তিনি বলেন, সমালোচিত কনটেন্টগুলো কোনো আর্থিক লাভের আশায় করিনি।

তিনি বলেন, সাইবার ক্রাইম ইউনিটে এসে বুঝতে পেরেছি এসব কনটেন্ট কারো কারো জন্য ক্ষতির কারণ হতে পারে বিশেষ করে শিশুদের জন্য। এদেশের সুস্থ সংস্কৃতির বিকাশে আইন মেনে চলে একজন ভালো শিল্পী হতে চাই। আগের বিব্রতকর ছবির জন্য আমি দুঃখিত।

অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল ইসলাম বলেন, নিরাপদ ইন্টারনেট ক্যাম্পেইনের অংশ হিসেবে সানাইকে জিজ্ঞাসাবাদের আনা হয়েছিল। সানাই তার ভিডিওগুলোর জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছে এবং সব ভিডিও মুছে ফেলবে বলে জানিয়েছেন। মুচলেকা দিয়েছে- আর কখনও এ ধরনের ভিডিও বানাবে না বা ছড়াবে না।

তিনি বলেন, সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ তার এমন কর্মকাণ্ডের ওপর নজর রাখবে। ভবিষ্যতে আপত্তিকর ভিডিও আপলোড না করার বিষয়ে সর্তক করে তাকে ছেড়ে দেওয়া হয়। মুচলেকার বাইরে কিছু করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সমকাল

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক