,

হঠাৎ বৃষ্টি : ক্ষতির মুখে গ্রন্থমেলা

news-image

নিউজ ডেস্ক : আজ হঠাৎ বৃষ্টি আর দমকা হাওয়ার ঝাপটায় বেশ ক্ষতির মুখে পড়েছে অমর একুশে গ্রন্থমেলা। বৃষ্টিতে ভিজে গেছে সব স্টলেরই কমবেশি বই, ভেঙে পড়ে অনেক স্টলের স্থাপনাও।

বিকেলেও অনেকস্থানে জমে থাকে সকালের বৃষ্টির পানি। স্টলের ক্ষতির কারণে বাংলা একাডেমির অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রকাশনা সংশ্লিষ্টরা। যদিও সার্বিক প্রস্তুতির কোনো কমতি ছিল না দাবি করে, ক্ষতির জন্য প্রকাশনা সংস্থাগুলোর ওপর দায় চাপাচ্ছে বাংলা একাডেমি।

ঋতুরাজ বসন্তের সকালে ফাল্গুনের মাতাল হাওয়ার বৃষ্টি মন কেড়ে নিতে পারে প্রকৃতিপ্রেমী যে কারোরই। তবে ফাল্গুনের হঠাৎ এই বৃষ্টিতে অপ্রত্যাশিত ছন্দপতন ঘটল মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার।

বিভিন্নস্থানে জমে থাকা পানি সরাতে বিকেল পর্যন্ত চলে নানা প্রচেষ্টা। প্রায় প্রতিটি স্টলের সামনে ভিজে যাওয়া বই শুকাতে ব্যস্ত বিভিন্ন প্রকাশনীর কর্মীরা। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে শিশু চত্বর। কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর