মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোহরাওয়ার্দীতে নতুন রোগী ভর্তি শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : আকস্মিক অগ্নিকাণ্ডের পর রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার থেকে পুরোদমে চিকিৎসাসেবা কার্যক্রম চালু হয়েছে। একমাত্র শিশু বিভাগ ছাড়া হাসপাতালের সব বিভাগে নতুন রোগী ভর্তি করা হচ্ছে। আইসিইউতেও রোগী ভর্তি করা হয়েছে। বিভিন্ন বিভাগে অস্ত্রোপচার করা হয়েছে। একইসঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়, সোহরাওয়ার্দী হাসপাতাল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের গঠিত পৃথক কমিটি অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করছে। এর মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কমিটি রোববার প্রতিবেদন দিতে পারে।

বৃহস্পতিবার বিকেলে সোহরাওয়ার্দী হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময় হাসপাতালে এক হাজার ১৭৪ জন রোগী ভর্তি থাকলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের পরপরই রোগীদের নিরাপদে হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর প্রথমে তাদের হাসপাতাল মাঠে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা রাত সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে রাত ১১টা থেকে সীমিত পরিসরে চিকিৎসাসেবা চালু করা হয়। শুক্রবার পুরনো ৮০৩ রোগী হাসপাতালে ফিরে আসেন।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মামুন মোর্শেদ জানান, শনিবার দুপুর আড়াইটা পর্যন্ত হাসপাতালে ৯৪৪ রোগী ভর্তি হয়েছে। আউটডোরে এক হাজার ৭৮১ এবং জরুরি বিভাগে ৩৪১ রোগী চিকিৎসা নিয়েছেন। তিনটি জরুরিসহ মোট ২৩টি অস্ত্রোপচার করা হয়েছে।

শনিবার দুপুরে সরেজমিন দেখা যায়, হাসপাতালের নিচতলায় স্টোররুমের যেখানে আগুনের সূত্রপাত হয়েছিল, সেখানে ধোয়ামোছার কাজ চলছে। তবে স্টোররুম এখনও পরিস্কার করা সম্ভব হয়নি। হাসপাতালে পুরনো রোগীদের পাশাপাশি নতুন রোগীদেরও আসতে দেখা গেছে। হাসপাতাল ভবনের প্রবেশমুখে রোগীদের জন্য চালু করা সহায়তা কেন্দ্রে কয়েকজন চিকিৎসক ও নার্স দায়িত্ব পালন করছেন। তারা পুরনো রোগীদের কাগজপত্র পরীক্ষা করে হাসপাতালে ভর্তিতে সহায়তা করছেন।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ূয়া জানান, বৃহস্পতিবার আগুন নিয়ন্ত্রণে আসার পর রাত ১১টা থেকে সীমিত পরিসরে চিকিৎসাসেবা চালু করা হয়। শুক্রবার সব চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়। সারাদিন কাজ করে শুক্রবার থেকেই চিকিৎসাসেবা চালু হয়েছে। তবে শিশু ওয়ার্ডটি বেশি ক্ষতি হওয়ায় সেটি এখনও চালু করা যায়নি। এ ছাড়া কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও নিরূপণ করা যায়নি। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও হাসপাতাল কর্তৃপক্ষের গঠিত কমিটি কাজ করছে। তাদের তদন্ত শেষ হলেই এ বিষয়ে জানা যাবে। সমকাল

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক