আখেরি মোনাজাতে শেষ হলো প্রথম পর্বের ইজতেমা

news-image

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো মাওলানা জোবায়ের পন্থীদের আয়োজনে ৫৪তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শনিবার সকাল ১০টা ৪২ মিনিটে এ মোনাজাত শুরু হয়। শেষ হয় বেলা ১১টা ৭ মিনিটে। মোনাজাতে মুসলিমসহ বিশ্ববাসীর কল্যাণ কামনা করা হয়।বাংলাদেশের হাফেজ মাওলানা জোবায়ের এ মোনাজাত পরিচালনা করেন।আখেরি মোনাজাতে অংশ নিতে শুক্রবার ভোর থেকেই মুসল্লিদের ঢল আসতে থাকে টঙ্গীর ইজতেমা ময়দানে। আখেরি মোনাজাতকে কেন্দ্র করে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

মাওলানা জোবায়েরের অনুসারীদের পরিচালনায় দুই দিনের বিশ্ব ইজতেমা আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো। আগামীকাল রোববার বাদ ফজর থেকে ভারতের মাওলানা সাদ অনুসারীদের পরিচালনায় দু’দিনব্যাপী ইজতেমা শুরু হবে। সোমবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ৫৪তম বিশ্ব ইজতেমা।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা