মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মঈন খান বললেন, খালেদা জিয়া বিএনপির প্রাণভ্রমরা

news-image

নিউজ ডেস্ক : খালেদা জিয়াকে বিএনপির প্রাণভোমরা বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, আওয়ামী লীগের পলিসি ছিল খালেদা জিয়াকে যেনতেন প্রকারে রাজনীতি থেকে সরিয়ে দিতে পারলে বিএনপি ধ্বংস হয়ে যাবে। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে অভিযোগ করে মঈন খান বলেন, খালেদা জিয়া কেবল দেশের কোটি কোটি মানুষের নয়নের মণি নন, তিনি বিএনপির প্রাণভ্রমরা। সেজন্যই আওয়ামী লীগ খালেদা জিয়াকে মিথ্যা রাজনৈতিক মামলা দিয়ে কারারুদ্ধ করে রেখেছে।

২০১৪ সালের নির্বাচনের বিএনপি অংশ না নিয়ে ভুল করেনি দাবি করে মঈন খান বলেন, খালেদা জিয়া বুঝতে পেরেছিলেন আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। সেজন্য ২০১৪ সালের নির্বাচনে অংশ নেননি।৩০ ডিসেম্বরের পর প্রমাণ হল খালেদা জিয়ার সিদ্ধান্ত সঠিক ছিল।

মার্কিন কংগ্রেসম্যানে বক্তব্যের উদ্ধৃতি দিয়ে মঈন খান বলেন, দুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দু’জন সদস্য তাদের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন করেছে সে সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না।

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন মহিলা দলের সাবেক সভাপতি নুরী আরা সাফা, মহিলা দলের যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য জেবা আমিন খান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক