,

চিত্রনায়িকা পপি দেখা পেলেন মনের মানুষের

news-image

বিনোদন প্রতিবেদক : আপনি বিয়ে করছেন কবে? প্রায়ই এমন প্রশ্নের মুখোমুখি হন চিত্রনায়িকা পপি। তার বেলায় এমন প্রশ্ন, অনেকটাই স্বাভাবিক। কারণ, তার সমবয়সী সব নায়িকা এরই মধ্যে বিয়ের কাজটা সেরে ফেলেছেন। কিন্তু জনপ্রিয় এই নায়িকার গলায় এখনও উঠেনি বিয়ের মালা।

চলতি বছর বিয়ে করবেন, ইতিমধ্যেই এমনটা জানিয়েছেন পপি। তখন বলেছিলেন, মনের মানুষের খোঁজে আছেন এই অভিনেত্রী। এবার তার কথায় বোঝা গেল, মনের মানুষের খোঁজ পেয়েছেন তিনি। তবে সরাসরি এ কথা স্বীকার না করলেও, মনের মানুষ খুঁজে পাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

এই প্রতিবেদককে পপি বলেন, ‘বিষয়টি আপাতত বলা ঠিক হবে না। সময় হলেই জানাবো। আশা করি, খুব শিগগিরই সবাইকে এই খবরটা দিতে পারবো।’

পপির কথায়ই স্পষ্ট হয়ে উঠেছে, তিনি তার মনের মানুষের খোঁজ পেয়েছেন। তবে এখন বিষয়টি নিয়ে মুখ খুলতে চান না এই অভিনেত্রী। পাশাপাশি চলতি বছর বিয়ের পিঁড়িতে বসার কথাও জানান দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

এ বিষয়ে তিনি বলেন, ‘সব ঠিক থাকলে এ বছরই বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলবো। পরিবারের পাশাপাশি নিজেও সেভাবে প্রস্তুতি নিচ্ছি।’ দৈ.আ.স

এ জাতীয় আরও খবর

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল