,

শাবানা আজমি সোয়াইন ফ্লুতে আক্রান্ত

news-image

বিনোদন প্রতিবেদক : সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী শাবানা আজমি। তবে চিকিৎসকরা জানিয়েছেন এখন ঝুঁকিমুক্ত এই জনপ্রিয় অভিনেত্রী। তবে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে তাকে। নিয়মিত ডাক্তারি পরীক্ষা করাতে হাসপাতালে গিয়ে শাবানা আজমি জানতে পারেন, তিনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত।

চিকিৎসকের পরামর্শে বর্তমানে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি আছেন তিনি। শাবানা আজমি বলেন, ‘বিছানায় শুয়ে-বসে সময় কাটানোর সুযোগই পাই না। ফ্লুতে আক্রান্ত হয়ে একটু জোর করেই বিছানায় যেতে হচ্ছে।’

কিছুদিন আগেই জয়পুর সাহিত্য উৎসবে উপস্থিত হয়েছিলেন শাবানা আজমি। স্কুলের সহপাঠী ও বন্ধু শোভা দের সঙ্গে সে সময় ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছিলেন এই অভিনয়শিল্পী।

মেয়ে জয়া আকতারের সিনেমা ‘গাল্লি বয়’ এ অভিনয় করেছেন তিনি। ছবিটি আছে মুক্তির অপেক্ষায়। এছাড়া ‘অঙ্কুর’, ‘মৌসুম’, ‘আর্থ’, ‘নীরজা’, ‘মাকদি’সহ বেশ কিছু বলিউড ছবিতে অভিনয় করে সবার মন জয় করে আছেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল