,

মোনালিসা শাড়িতে মাতালেন নিউইয়র্ক

news-image

বিনোদন প্রতিবেদক : আন্তর্জাতিক ফ্যাশন জগতের মর্যাদাপূর্ণ ইভেন্ট নিউইয়র্ক ফ্যাশন উইকের রানওয়েতে হেঁটেছেন বাংলাদেশের জনপ্রিয় মডেল মোজেজা আশরাফ মোনালিসা। গত ১০ ফেব্রুয়ারি নিউইয়র্কের ম্যানহাটানে অনুষ্ঠিত ফ্যাশন শো’তে অংশ নেন তিনি।

ওই শো’তে বাঙালি নারীর প্রধান পোশাক শাড়িকে বিশ্বের খ্যাতিমান ডিজাইনার, কোরিওগ্রাফার ও মডেলদের সামনে উপস্থাপন করেন মোনালিসা।

আন্তর্জাতিক ফ্যাশনের বর্ষপঞ্জিতে প্রতিবছর ফেব্রুয়ারি ও সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে আয়োজন করা হয় নিউইয়র্ক ফ্যাশন উইক। এবার একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান ‘সপ্তপর্ণা’ এতে অংশ নেয়।

ফ্যাশন শো’র প্রতিটি পোশাক বাংলাদেশি ফ্যাশন হাউজ ‘সপ্তপর্ণা’র কর্নধার পারভিজ চৌধুরীর ডিজাইন করা। শো’তে বাংলাদেশি পোশাক সেলোয়ার-কামিজ পরে রানওয়ে’তে হাঁটেন ১২ জন বিদেশি মডেল।

শো স্টপার হিসেবে সবশেষ বাংলা গানের সাথে রানওয়েতে আসেন শাড়ি পরিহিতা মোনালিসা। তার সাথে সঙ্গী হন আরেক বাংলাদেশি মডেল ফারহান চৌধুরী।

ফ্যাশন শোতে অংশ নিয়ে উচ্ছ্বাস মোনালিসা। তিনি বলেন, ‘এত বড় প্ল্যাটফর্মে পারফর্ম করবো এটা ভেবে শুরুতে কিছুটা নার্ভাস ছিলাম। কিন্তু ফ্যাশন উইকের সার্বিক পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। তিনি বলেন, বাঙালি নারীর অহংকার ও ঐতিহ্যের পোশাক শাড়িকে বিশ্ব পরিমন্ডলে তুলে ধরতে পেরে আমি আনন্দিত।’

Monalisa 01

মডেল ফারহান চৌধুরী বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে উপস্থাপন করতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে। আমার মায়ের ডিজাইন করা সেলোয়ার-কামিজ’র মাধ্যমে বাংলাদেশের পোশাক ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি।’

নিউইয়র্ক ফ্যাশন উইকের বাংলাদেশ পর্বের উপস্থাপনে সার্বিক সহযোগিতায় ছিলেন ওমর চৌধুরী অমি।

এ জাতীয় আরও খবর

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল