,

আমির খসরুকে প্রধান করে বিএনপির বিদেশ বিষয়ক ২১ সদস্যের কমিটি

news-image

নিজস্ব প্রতিবেদক : দলের বিদেশ বিষয়ক ‘ফরেইন অ্যাফেয়ার্স কমিটি’ পুনর্গঠন করেছে বিএনপি।বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে প্রধান ক‌রে ২১ সদস্যের এ কমিটি গঠন করা হ‌য়ে‌ছে।

শনিবার নতুন এই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন নাম প্রকা‌শে অ‌নেচ্ছুক নবগ‌ঠিত ক‌মি‌টির এক সদস্য।

গত ১৭ জানুয়ারি তারেক রহমানের নির্দেশে আগের কমিটি ভেঙে দেয়া হয়। পুনর্গঠিত এ কমিটিতে আগের কমিটির প্রায় সব সদস্যই আছেন। এছাড়া নতুন কয়েকজনকে এ ক‌মি‌টি‌তে অন্তর্ভূক্ত করা হয়েছে। ইতোমধ্যে কমিটির নির্বাচিত সদস্যদের চিঠি দিয়ে জানানো হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, বিএনপি ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ, রিয়াজ রহমান, ড. এনামুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিশেষ সম্পাদক ড.আসাদুজ্জামান রিপন, আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা মুন্নী, ব্যারিস্টার রুমিন ফারহানা, সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলালউদ্দিন, তাবিথ আউয়াল, জেবা খান, ইয়াসির খান চৌধুরী প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ বলেন, আমি চিঠি পেয়েছি। দ‌লের স্থায়ী ক‌মি‌টির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কমিটির চেয়ারম্যান। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর