মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুজব ছড়ালে পরিণতি হবে ভয়াবহ বললেন র‌্যাব মহাপরিচালক

news-image

নিউজ ডেস্ক : র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, সোশ্যাল মিডিয়ায় কেউ গুজব ছড়ালে তাৎক্ষণিক কেউ বিশ্বাস করে শেয়ার দেবেন না। না জেনে না শুনে এবং চেক না করে গুজব শেয়ার দিলে তার পরিণতি হবে ভয়াবহ।

বৃহস্পতিবার বিএসইসি ভবনে র‌্যাব মিডিয়া সেন্টারে বিশ্ব ইজতেমা উপলক্ষে নিরাপত্তাব্যবস্থার বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইজতেমায় ইউনিফর্ম পরিহিত র‌্যাবের চেয়ে দিগুণ পরিমাণে থাকবে সাদা পোশাকের র‌্যাব।

সিসি টিভি ক্যামেরা থাকবে ইজতেমা প্রাঙ্গণের প্রতিটি খিত্তায়। এ ছাড়া হেলিকপ্টার, নদীতে বোট, রাস্তায় জিপ এবং মোটরসাইকেলে টহল দেবেন র‌্যাব সদস্যরা।

তিনি বলেন, বিভিন্ন বিভেদ ও মতভেদ থাকার কারণে এবারের বিশ্ব ইজতেমায় চ্যালেঞ্জ একটু বেশি। এ কারণে এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশি সতর্কাবস্থায় থাকবে।
তাবলিগের মুরব্বি ও মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়ে র‌্যাব মহাপরিচালক বলেন, আপনারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এখানে উপস্থিত হবেন। কোনো প্রকার অশান্তি ও বিশৃঙ্খলা যেন না ঘটে।

ইজতেমায় কোনো ধরনের সমস্যা দেখলে বা আপনাদের কোনো অসুবিধা হলে আমাদের জানাবেন। আমরা সব ধরনের ব্যবস্থা নেব। দেশি লোকের পাশাপাশি বিদেশি গেস্টরাও যেন ভালোভাবে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন সেদিকে খেয়াল রাখবেন।

এ ছাড়া প্রতিবারের মতো এবারও আমাদের সাধ্যানুযায়ী মুসল্লিদের বিনাপয়সায় পানি ও ওষুধ সরবরাহ করা হবে, বলেন তিনি।

প্রসঙ্গত টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামীকাল শুক্রবার থেকে সোমবার পর্যন্ত চার দিনব্যাপী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। যুগান্তর

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক