,

সারা আলী খান বাড়ি ছেড়েছেন

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত তরুণ অভিনেত্রী সারা আলী খান। অভিনয় ও ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার বার ভাইরাল হন তিনি। সম্প্রতি মা অমৃতা সিংয়ের বাড়ি ছেড়ে নতুন করে আলোচনায় এসেছেন। ভালোবাসা দিবসের আগে অভিনেত্রীর হঠাৎ বাড়ি ছাড়া নিয়ে ভক্তমনে প্রশ্ন উঠেছে, তাহলে কি মায়ের সঙ্গে কোনও কারণে ভালোবাসার কমতি দেখা দিয়েছে?

বলিউডের অনেকেই ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হবার পর বাড়ি ছেড়ে নিজেদের মত করে সংসার গুছিয়েছেন। এই তালিকায় আলিয়া ভাট, রণবীর কাপুর, বরুণ ধাওয়ানসহ অনেকের নাম আছে।

আর সারা আলী খানের বাড়ি ছাড়া দেখে একই রকম কল্পনা করছেন আলোচকরা। একটি ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে কার্টুনে ভরে বাড়ির বিভিন্ন জিনিস পত্র গাড়িতে তুলেছেন তিনি। এর মধ্যে একটি গাছও দেখা যাচ্ছে। আর গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন সারা। গাড়িতে ও গাড়ির পাশে থাকা অনেকগুলো কার্টুন দেখে ভক্ত, শুভাকাঙ্ক্ষীরা ভেবেই নিয়েছেন সারা সত্যিই বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন।

১৯৯১ সালে অমৃতা সিংকে বিয়ে করেন সাইফ আলী খান। অমৃতা ছিলেন সাইফের থেকে ১২ বছরের বড়। পরিবারের আপত্তি থাকলেও বিয়ে করেন সাইফ। অমৃতাকে বিয়ের পর তাদের ঘরে জন্ম হয় ছেলে ইব্রাহিম আলী খান এবং মেয়ে সারা আলী খান। দুই সন্তানের জন্মের পর পরই অমৃতা সিং-এর সঙ্গে ২০০৪ সালে বিচ্ছেদ হয়ে যায় সাইফের। দীর্ঘদিন ধরে মায়ের সঙ্গে থাকছিলেন সারা। ‘কেদারনাথ’ ও ‘সিম্বা’ ছবিতে অভিনয় দক্ষতা ও সৌন্দর্য প্রদর্শনের মাধ্যমে দর্শকদের মনে গেঁথে গেছেন সারা। তবে এখন তারকা দম্পতির এই তারকা কন্যার হঠাৎ বাড়ি ছাড়া নিয়েই যত কৌতূহল।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর