মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের মিয়ানমারের মানচিত্রে সেন্ট মার্টিন্স, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব

news-image

ডেস্ক রিপোর্ট : মিয়ানমার আবারো বাংলাদেশের সেন্ট মা‌র্টিন্স দ্বীপ‌কে নি‌জের ভূখণ্ড হি‌সে‌বে মান‌চি‌ত্রে দে‌খি‌য়ে‌ছে। এর প্র‌তিবা‌দে ঢাকায় মিয়ানমা‌রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত‌কে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে তলব করা হ‌চ্ছে। আজ বৃহস্প‌তিবার বিকালে তা‌কে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে তল‌বে হা‌জির হ‌তে বলা হ‌য়ে‌ছে। গত বছরও মিয়ানমার এ দাবি তুলেছিল। তখন বাংলাদেশের প্রতিবাদের মুখে তারা মানচিত্র থেকে সেন্ট মার্টিন্সকে সরিয়ে ফেলে।

মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শহিদুল হক বলেন, মিয়ানমারের মানচিত্রে সেন্টমার্টিন্সকে তাদের ভূখণ্ডের অন্তর্গত দেখানো হয়েছে। আমরা ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ডেকেছি, তার কাছে এ সংক্রান্ত ব্যাখ্যা চাওয়া হবে। দেখি তিনি কী বলেন। গত বছরও মিয়ানমারের জনসংখ্যাবিষয়ক বিভাগের ওয়েবসাইটে সেন্টমার্টিনকে তাদের মানচিত্রে দেখানো হয়। সে সময় রাষ্ট্রদূতকে ডেকে জোর প্রতিবাদ জানানো হলে তারা সেটি সরিয়ে ফেলে।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ওরা মাঝে মাঝে উসকানি দেয়। তবে আমরা দু’দেশের সম্পর্ক আরো উন্নত করা চেষ্টা করে যাচ্ছি।

গত বছর যখন এ বিষয়ে মিয়ানমারের কাছ থেকে জানতে চাওয়া হয় তখন ব্যাখ্যায় তাদের তরফ থেকে জানানো হয়েছিল যে, তারা দেশের ম্যাপ তৈরির কাজ একটি বেসরকারি প্রতিষ্ঠান দিয়ে করিয়ে নেয়। আর ওই প্রতিষ্ঠানটি ম্যাপ তৈরিতে ভুল করেছে। কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক