মারকাযুল ফুরকান আইডিয়াল মাদরাসার আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন আজ
মারকাযুল ফুরকান আইডিয়াল মাদরাসার আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন আজ ১৩ ফেব্রুুয়ারি বুধবার ঢাকা মুগদা কবরস্থান মাঠে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ইসলামি ঐক্যজোট চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে কুরআন থেকে সুললিত কন্ঠে তেলাওয়াত করবেন ক্বারী ড. শায়খ মুহাম্মদ বিন ইসমাঈল আল আলী, সৌদি আরব; শায়খ ক্বারী ইয়াহইয়া শরক্বাভী, মিশর; শায়খ ক্বারী রেজা আইয়ুব, তানজেনিয়া; শায়খ ক্বারী ওসামা আল হাওয়ারী, মিশর; শায়খ ক্বারী ইব্রাহিম ক্বাসি, পাকিস্তান; শায়খ ক্বারী তৈয়ব জামাল, ভারত; শায়খ ক্বারী আইয়ুব আসিফ, লন্ডন; শায়খ ক্বারী জামাল শিহাব, মিশর; শায়খ শোয়াইব মোঃ আল আজহারী, মিশর। বাংলাদেশের বিশিষ্ট ক্বারী নাজমুল হাসান, এ কে এম ফিরোজ আহমাদ, মাঞ্জুর বিন মোস্তফা, সাইদুল ইসলাম আসাদ, তাওহিদ লাহোরী, আনাস বিন আনোয়ার. হাফেজ জাকারিয়া, হাফেজ তরিকুল ইসলাম, রিফাত বিন আবদুর রশিদ উপস্থিত থাকবেন।
গণপ্রজাতন্তী বাংলাদেশ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যবৃন্দ, আল রাজি ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব ডা. সফিউললাহ ভূইয়া, মুহাম্মদ গোলাম কিবরিয়া খান রাজা উপস্থিত থাকবেন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন মাহমুদ সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তি










