,

প্রাক-গ্রামি পার্টিতেই নিক ও প্রিয়াঙ্কার ঝঙ্কার

news-image

বিনোদন ডেস্ক : ৬১তম গ্র্যামি অ্যাওয়ার্ডের একদিন আগেই প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসকে দেখা গেল বন্ধুদের সঙ্গে ব্লকবাস্টার পার্টি করতে। মিউজিকের সবচেয়ে বড় এই রাতে তিনি আবার অন্যতম একজন মনোনীত হওয়া প্রতিযোগীও ছিলেন বটে। এই তারকা দম্পতির পার্টি করার কিছু ঝলক তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেই পৌঁছে গিয়েছে ভক্তদের কাছে। আর তা দেখে বোঝাই যাচ্ছে, গ্রামি মিস করলেও তারা সেই দুঃখ পার্টি করে ভুলে গিয়েছেন।

রবিবারের পার্টির পরে বেশ কিছু অতিথি গ্রামি অনুষ্ঠানে যোগ দিতে চলে যান। পার্টির ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা বন্ধুদের শুভেচ্ছা বার্তায় লেখেন, ‘‘যে সব বন্ধুরা গ্রামিতে মনোনীত হয়েছেন তাদের সঙ্গে দারুণ আনন্দে কাটালাম সকলকে শুভেচ্ছা জানাই।’

প্রিয়াঙ্কা আপাতত তার তৃতীয় হলিউড সিনেমা ‘ইজ নট ইট রোমান্টিক?’ এর প্রচারে ব্যস্ত। সেখানে তার সঙ্গে রয়েছেন রেবেল উইলসন, অ্যাডাম ডিভাইন ও লিয়াম হেমসওয়ার্থ।

সিনেমাটি মুক্তি পাবে চব্বিশে ফেব্রুয়ারি। ভারতে সিনেমাটি নেটফ্লিক্সে দেখা যাবে ২৮ শে ফেব্রুয়ারি। বলিউডে প্রিয়াঙ্কা চোপড়া আপাতত ‘দা স্কাই ইজ পিঙ্ক’-এর শুটিং করছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর