মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রদূত রবার্ট মিলার ফুলখামারে

news-image

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ও পানিসারা ফুলখামার পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। সোমবার বেলা ১১টার দিকে দেশের ফুলের রজাধানীখ্যাত যশোরের এ অঞ্চলটি পরিদর্শনে যান তিনি।

ফুলখামার পরিদর্শনকালে মিলারের স্ত্রী মিশেলসহ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অব ইউনাইটেড স্টেট আমেরিকার (ইউএসএআইডি) ২০ জনের একটি প্রতিনিধি দল তার সঙ্গে ছিলেন।

ফুলখামার পরিদর্শনকালে রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশে বছরে এক হাজার ৫০০ মিলিয়ন ডলারের ফুলের বাজার রয়েছে। এই বাজার প্রতিনিয়ত বাড়ছে। সেইসঙ্গে রপ্তানির সম্ভাবনাও তৈরি হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে মার্কিন সরকারের অর্থনৈতিক-বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। তবে কৃষিক্ষেত্রে আরও বেশি গুরুত্ব দিয়ে কাজ করতে চায় মার্কিন সরকার।’

‘ফুল চাষে নারীদের আগ্রহ রয়েছে’ উল্লেখ করে রবার্ট মিলার বলেন, ‘তাদের সংশ্লিষ্টতা বাড়াতে এবং চাষীদের উন্নয়নে ইউএসএআইডি কাজ করে যাচ্ছে।’

এ সময় ইউএসএআইডির প্রাইভেট সেক্টর বিভাগের উপদেষ্টা অনুরুদ্ধ রায় বলেন, ‘চাষীরা যাতে উন্নত পদ্ধতিতে মানসম্মত ফুল উৎপাদন করতে পারে সে বিষয়ে তারা কাজ করছেন। এতে উৎপাদনশীলতা ১৫০ ভাগ পর্যন্ত বেড়েছে।’

তিনি আরও বলেন, ‘পানিসারায় দেশের প্রথম ফ্লাওয়ার স্টোর নির্মাণ করা হচ্ছে। আগামীতে প্যাকেজিং, গ্রেডিং ও রপ্তানি সম্ভাবনা নিয়ে কাজ করবে ইউএসএআইডি।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক