,

ইজতেমার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনায় যা বলা হয়েছে

news-image

নিউজ ডেস্ক : শান্তিপূর্ণভাবে ইজতেমা আয়োজন ও দেশব্যাপী তাবলিগের কাজ করতে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। সোমবার এ বিষয়ে একটি নোটিশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

‘দেশব্যাপী দাওয়াতে তাবলিগ কার্যক্রম ও বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজন নিশ্চিতকরণ প্রসঙ্গে’ শিরোনামের নোটিশে পুলিশমহাপরিদর্শক,সকল বিভাগীয় কমিশনার,জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের ইজতেমা উপলক্ষে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতির বিষয়ে সতর্ক থাকার কথা বলা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মাহবুবুল আলম স্বাক্ষরিত নোটিশে বলা হয়,বিশ্ব ইজতেমাকে সামনে রেখে দেশব্যাপী দাওয়াতে তাবলিগের কার্যক্রম সুন্দর ও শান্তিপূর্ণভাবে পরিচালনা প্রয়োজন।

দেশের বিভিন্ন এলাকা হতে বিশ্ব ইজতেমায় অংশগ্রহণে ইচ্ছুক মুসল্লিগণকে যেন কোনো বাধা প্রদান করা না হয় এবং ইজতেমায় অংশগ্রহণকারীদের মধ্যে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই লক্ষ্যে তাদের যাতায়াত ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে আগত দেশি-বিদেশি মেহমানদের মধ্যে কোথাও যাতে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে, অসন্তোষ বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশব্যাপী দাওয়াতে তাবলিগের কার্যক্রম ও আগামী ১৫-১৮ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে টঙ্গীতে অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করার নিমিত্ত সার্বিক সহযোগীতা প্রদানের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর