মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাড্ডায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর বাড্ডায় সড়ক ‍দুর্ঘটনায় জিন্না (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় বেপরোয়া একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দুই পা কোমর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। রোববার রাত ১১টার দিকে মধ্যবাড্ডার ইউলুপ ও ফুটওভার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জিন্না গোপালগঞ্জের কোটালীপাড়ার জাফর আলী স্ত্রী। তারা বাড্ডা এলাকায় বসবাস করছিলেন।

জানা যায়, নিহত জিন্না ছেলে তোফায়েলকে নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান। তবে এসময় ছেলে তোফায়েল অক্ষত রয়েছেন।

এ বিষয়ে গণমাধ্যমকে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। জিন্নার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক