মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব ইজতেমার কারণে পেছালো এসএসসি পরীক্ষা

news-image

নিউজ ডেস্ক : বিশ্ব ইজতেমার কারণে সারাদেশে এসএসসি ও সমমানের তিনদিনের পরীক্ষা পেছানো হয়েছে। ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারির পরীক্ষাগুলো আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি এবং ২ মার্চ অনুষ্ঠিত হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক রোববার (১০ ফেব্রুয়ারি) বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৬ ফেব্রুয়ারির পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ১৭ ফেব্রুয়ারির পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি (বুধবার) এবং ১৮ ফেব্রুয়ারির পরীক্ষা ২ মার্চ (শনিবার) অনুষ্ঠিত হবে।

বিশ্ব ইজতেমায় যাতে শিক্ষার্থীদের কেন্দ্রে যাতায়াতে সমস্যা না হয় সে বিষয়টি মাথায় রেখে পরীক্ষাগুলো পেছানো হয়েছে বলে জানান এক কর্মকর্তা।

প্রতিবার জানুয়ারিতে দু’দফায় তিনদিন করে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হলেও এবছর তাবলীগের দুইপক্ষের বিবাদের পর কালক্ষেপণ নিয়ে একসঙ্গে ১৫-১৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই জমায়েত অনুষ্ঠিত করতে যাচ্ছে সরকার।

আরও পড়ুন>> আখেরি মোনাজাতের দিন পরীক্ষা, উদ্বেগ

গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত লিখিত বা তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিলো। তত্ত্বীয় পরীক্ষা দুপুর ২টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

আগামী ১৬ ফেব্রুয়ারি শনিবার আটটি সাধারণ বোর্ডে সকালে রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষা ছিলো। এদিন মাদরাসা শিক্ষা বোর্ডে সকালে বাংলা প্রথম পত্র।

১৭ ফেব্রুয়ারি রোববার সকালে বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা ও সংগীত এবং বিকেলে আরবি, সংস্কৃত, পালি, কর্মমুখী শিক্ষা, কম্পিউটার শিক্ষা, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, বেসিক ট্রেড এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষার শিডিউল ছিলো। এদিন মাদরাসা বোর্ডে বাংলা দ্বিতীয় পত্র।

আর ১৮ ফেব্রুয়ারি সোমবার সকালে জীব বিজ্ঞান ও অর্থনীতি বিষয়ের পরীক্ষা নির্ধারিত ছিলো। আর মাদরাসা বোর্ডে পৌরনীতি ও নাগরিকতা, কৃষিশিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, মানবিক, উর্দু, ফার্সি বিষয়ে পরীক্ষা ছিলো। এছাড়াও কারিগরি শিক্ষা বোর্ডে এইদিন কয়েকটি বিষয়ের পরীক্ষা ছিলো।

শেষদিন বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। আখেরি মোনাজাতে অংশ নিতে সারাদেশ থেকে মুসল্লিদের পাশাপাশি বিদেশি অতিথিরাও অংশ নেন। ফলে রাস্তায় কোনো কোনোস্থানে হাঁটার জায়গাও থাকে না। এ নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছিল।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক