শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্কাইপিতে তারেক রহমান: প্রতি জেলায় একটি করে মামলা করবে বিএনপি

news-image

নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ৬৪টি জেলায় একটি করে মোট ৬৪ জন প্রার্থী এ মামলা করবেন।

শনিবার সন্ধ্যায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া এ ৬৪ প্রার্থীর সঙ্গে লন্ডন থেকে স্কাইপিতে কথা বলে মামলা সম্পর্কে দিকনির্দেশনা দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ সময় নির্বাচনে নানা অনিয়ম, আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের হামলা ও মামলার ঘটনা তারেক রহমানকে অবহিত করেন দলীয় প্রার্থীরা।

জানা গেছে, এদিন সন্ধ্যা থেকে কয়েক দফায় প্রার্থীদের সঙ্গে কথা বলেন তারেক রহমান। প্রায় প্রত্যেক নেতাই নির্বাচনের আগে, ভোটের দিন ও নির্বাচন পরবর্তী পরিস্থিতি তুলে ধরেন। এ সময় তারেক রহমান পরবর্তী করণীয় সম্পর্কে তাদের মতামতও জানতে চান।

বৈঠকে অংশ নেয়া এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বৈঠকে নেতারা নির্বাচনে নানা অনিয়মের চিত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে তুলে ধরেন। বিএনপি গণহারে মামলা করবে না বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের জানান।

এক্ষেত্রে প্রত্যেক জেলায় একজন করে ৬৪টি জেলা থেকে মোট ৬৪ জন প্রার্থী ট্রাইব্যুনালে মামলা করবে। বৈঠকে উপস্থিত নেতাদের মামলার প্রস্তুতি নিতে নির্দেশ দেন তিনি। ওই নেতা আরও জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি তা আমরা আন্তর্জাতিকভাবে প্রমাণ করতে চায় বিএনপি। ট্রাইব্যুনাল আমাদের মামলাগুলো আমলে না নিয়ে সরকারের নির্দেশ মতো রায় দিলে সেটাও আমরা বিশ্বকে জানাব। দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

বৈঠকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছাড়াও ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, দলীয় প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, শরিফুল আলম, আনিসুর রহমান তালুকদার খোকন, জি কে গউছ, আজিজুল বারী হেলাল, লুৎফর রহমান কাজল, মিজানুর রহমান চৌধুরী, হাজী মুজিব, শামা ওবায়েদ, মিজানুর রহমান মিনু, রফিকুল আলম মজনু, মাইনুল ইসলাম খান শান্ত প্রমুখ উপস্থিত ছিলেন। যুগান্তর

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ