,

জন্মদিন উদযাপন করায় জরিমানা গুনতে হলো পপ তারকার!

news-image

বিনোদন ডেস্ক : জন্মদিন পালন করলেও যে জরিমানা গুনতে হয় এ কথা শুনে অনেকেই অবাক হতে পারেন। কিন্তু তাজিকিস্তানের জনপ্রিয় পপ তারকা ফিরুসা খাফিজোভার ক্ষেত্রে এমনটিই ঘটেছে। জন্মদিন উদযাপন করায় তাকে পাঁচ হাজার সোমোনি অর্থাৎ প্রায় সাড়ে পাঁচশো মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ জরিমানা করেছে দেশটির আদালত। খবর বিবিসির।

জানা গেছে, বন্ধুদের নিয়ে মঞ্চে নাচ-গান করে জন্মদিন উদযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন পপ তারকা খাফিজোভা। আর এই অপরাধেই তাজিকিস্তানের রাজধানী দাশানবের এক আদালত তাঁকে পাঁচ হাজার সোমোনি আর্থিক জরিমানা করে।

কারণ হিসেবে জানা গেছে, দেশটির সংস্কার, প্রথা ও ঐহিত্য বিষয়ক আইনের ৮ নম্বর আর্টিকেল অনুযায়ী বলা হয়েছে যে কেউ নিজের বাড়ির বাইরে জন্মদিনের আয়োজন করতে পারবেন না।

এদিকে সরকারি কৌসুলি এ আইনটিকে জনগণের জন্য জরুরি বলে বর্ণনা করেন। তাদের মতে এ আইনের উদ্দেশ্য হলো, মানুষ অপ্রয়োজনীয় আয়েশে বা বিলাসে খরচ না করে নিজের পরিবারের পেছনে অর্থ ব্যয় করা।

তবে দেশটির অনেক নাগরিক সামাজিক মাধ্যমে এই আইনটির প্রতি অসন্তোষ প্রকাশ করছেন। একে ‘আজব আইন’ বলে অনেকেই লিখছেন, এটা মানুষের ব্যক্তিগত পছন্দ, এতে রাষ্ট্রের হস্তক্ষেপ করা উচিত নয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর