মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন মিউজিক ভিডিও নিয়ে আসছেন সুজানা

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় মডেল-অভিনেত্রী সুজানা জাফর। ইদানিং শোবিজে নিয়মিত নন। নিজের ব্যবসা প্রতিষ্ঠান ‘সুজানাস ক্লোজেট’ নিয়েই ব্যস্ত আছেন।

সুজানার ভক্তদের জন্য সুখবর। আর সুখবরটি হলো নতুন একটি মিউজিক ভিডিও নিয়ে আসছেন এই অভিনেত্রী।

সঙ্গীত তারকা বালামের ‘হঠাৎ’ নামে গানের মিউজিক ভিডিওতে দেখা যাবে সুজানাকে। গানটির ভিডিও পরিচালনা করেছেন পরাগ ও ভাস্কর। ভালোবাসা দিবস উপলক্ষে গানটি ইউটিউবে প্রকাশ হবে। গানটি লিখেছেন সঙ্গীতশিল্পী তাহসান। আর সুর ও সঙ্গীত করেছেন বালাম নিজেই।

নতুন গান-ভিডিওর মডেল হয়ে দারুণ খুশি সুজানা। এই মডেল বলেন, গানটির কথা ও সুর দুটোই আমাকে টেনেছে। এছাড়া আমার উপস্থাপনটাও একটু অন্যরকম। নতুন একটি চরিত্র ও গেটআপে ভিন্নতা থাকছে। এখানে একটি চঞ্চলা মেয়ের চরিত্রে অভিনয় করেছি।

বিজ্ঞাপন নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেনের হাত ধরে মিডিয়ায় কাজ শুরু সুজানার। তার নির্মিত সানক্রেস্ট-এর বিজ্ঞাপনে প্রথম মডেল হন সুজানা। এ বিজ্ঞাপনের ‘যদি বন্ধু হও হাতটা বাড়াও’ জিঙ্গেলটি বেশ জনপ্রিয়তা পায়।

এরপর অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। পাশাপাশি মিউজিক ভিডিওতে মডেল হয়ে পেয়েছেন জনপ্রিয়তা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক